লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ

" শিক্ষাই জাতির মেরুদণ্ড "

লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ

ডাকঘরঃ লাউতলী, উপজেলাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর

স্কুল স্থাপিত:- 1972 ইং, কলেজ স্থাপিত:- 1995ইং ,   

স্কুল প্রতিষ্ঠান কোডঃ 7607 ,কলেজ প্রতিষ্ঠান কোডঃ 7481    EIIN No: 103677

প্রতিষ্ঠাতা - আলহাজ্ব ডাঃ রশীদ আহমেদ

নোটিশ

মোহাম্মদ আফজল আলম চৌধুরী

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর অধীনে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ। .১৯৭২ সালে সদ্য স্বাধীন দেশে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৯৫ সালে কলেজে উন্নীত করা হয় এবং মাত্র চার বছরের মধ্যে কলেজ শাখাটিও এমপিওভূক্ত হয়, প্রধানতঃ প্রতিষ্ঠাতার ঐকান্তিক প্রচেষ্ঠায়। প্রতিষ্ঠানটি স্কুল এন্ড কলেজ হওয়ার কারণে স্কুল শাখায় কোন শিক্ষক বদলী বা অন্যত্র চলে গেলে কলেজ শাখার সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক উক্ত বিষয়টি পাঠদানে নিয়োজিত হন। যেহেতু কলেজ শাখার কোন শিক্ষকেরই দিনে দুটো’র বেশি ক্লাস থাকে না, সেহেতু কলেজ শাখার সকল শিক্ষকগণই স্কুল শাখার কোন না কোন ক্লাসে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটিকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে বদ্ধ পরিকর। প্রতিষ্ঠানটির খেলার মাঠে যেই পরিমান খেলার আয়োজন হয়, তা অত্র এলাকার অন্য কোন মাঠে হয় না। বেশিরভাগ শিক্ষার্থী মেয়ে বিবেচনায় নিরাপত্তার স্বার্থে ৩২(বত্রিশ) টি সিসি ক্যামেরার আওতায় পুরো প্রতিষ্ঠান, ব্যাক আপের জন্য রয়েছে ৪ (চারটি) আইপিএস। শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য অর্ধ লক্ষাধিক টাকা ব্যয়ে ৬(ছয়) স্তরে বিশুদ্ধকৃত খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।   বর্তমান যুগ গ্লোবালাইজেশন এর যুগ, যার মধ্য দিয়ে সমগ্র পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব সাইট–এ নিজের পরিচয় এবং কর্মকাণ্ড সহজেই মানুষের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে। এক্ষেত্রে অত্র শিক্ষা প্রতিষ্ঠান কোন অংশে পিছিয়ে নেই। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজ https://www.facebook.com/ldrashcollege ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে আর ওয়েবসাইটটির মাধ্যমে সামনের দিনগুলোতে শিক্ষার্থীদেরকে এক সুতোয় আবদ্ধ করতে আমরা বদ্ধ পরিকর। অভিভাবক, সুধিমহল সকলকে এই ওয়েবসাইট থেকে সেবা গ্রহণে আমন্ত্রণ জানাই। যাদের নির্দেশনা ও ব্যবস্থাপনায় এ ওয়েবসাইটটি বাস্তবায়ন হলো, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠায় যাঁদের অবদান রয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। কর্মরত সকল শিক্ষক, কর্মচারি ও হিতৈষী ব্যক্তিবর্গকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে স্কুলটি সুষ্ঠুভাবে পরিচালনায় তাঁদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে, ওয়েবসাইটটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করে শেষ করছি।

মোহাম্মদ আফজল আলম চৌধুরী

সাম্প্রতিক তথ্য

1 2 3
Scroll to Top