লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ

" শিক্ষাই জাতির মেরুদণ্ড "

লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ

ডাকঘরঃ লাউতলী, উপজেলাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর

স্কুল স্থাপিত:- 1972 ইং, কলেজ স্থাপিত:- 1995ইং ,   

স্কুল প্রতিষ্ঠান কোডঃ 7607 ,কলেজ প্রতিষ্ঠান কোডঃ 7481    EIIN No: 103677

প্রতিষ্ঠাতা - আলহাজ্ব ডাঃ রশীদ আহমেদ

নোটিশ

স্কুল/ কলেজ প্রতিষ্ঠার ইতিহাস..

১৯৭২ সালে আলহাজ্ব ডাঃ রশিদ আহমেদ সাহেব আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় পশ্চিম লাউতলী প্রাথমিক বিদ্যালয় এর ঐতিহাসিক পদযাত্রা শুরু করেছিলেন। ১৯৭২ সালে মাস্টার নুরুল ইসলাম, মাস্টার সিদ্দিকুর রহমান, আব্দুর রশিদ পাটোয়ারী, মাওলানা লুৎফুর রহমান, মরহুম মোহাম্মদ ইমাম হোসেন খানসহ প্রমুখ ডাঃ রশিদ আহমেদ সাহেবের কর্মস্থল রংপুরে যোগাযোগ করে গ্রামে একটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য অনুরোধ জানান। ১৯৭২ সালের ২৩ মার্চ ডাঃ রশিদ আহমেদ তার সেজো ভাই মোহাম্মদ হোসেন সাহেব সহ গ্রামে আসেন এবং গ্রামের ওলিয়ে কামেল আলহাজ্ব কাজী ওয়ালীউল্লাহ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাঃ রশিদ আহমেদ তার বংশধরদের পক্ষ থেকে গ্রামে উচ্চ বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় ভূমি দানের ঘোষণা দেন। এতে এলাকাবাসী আনন্দিত হয়ে প্রতিষ্ঠানের নাম “লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয়” নামকরণ করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। বিদ্যালয়টি ১৯৭৪ সালে সরকারি স্বীকৃতি লাভ করে এবং ১৯৭৫ সালে প্রথমবার এসএসসি পরীক্ষায় ৬০% হারে ছাত্রছাত্রী কৃতকার্য হয়। ১৯৮৫-১৯৮৬ অর্থবছরের সরকারি অনুদানে বিজ্ঞান ভবন নির্মিত হয়। ১৯৯২-১৯৯৫ অর্থবছরগুলোতে ডাঃ রশিদ আহমেদ নিজ অর্থায়নে বিদ্যালয়ের টিনশেড ঘরের স্থানে এল সিস্টেমে একটি দ্বিতল ভবন নির্মাণ করেন। এজন্য তিনি রংপুরের দ্বিতল বাড়ি রংপুর মেডিকেল কলেজের সামনে অবস্থিত দশটি দোকান ঘর এবং কিছু খালি জায়গা বিক্রয় করেছেন। ১৯৯৫ সালে ডাক্তার রশিদ আহমেদ এলাকার বিদ্যুৎসাহিদের বিপুল উৎসহ ও ঐকান্তিক আগ্রহে বিদ্যালয়টি কলেজ শাখায় উন্নীত করেন। ১৯৯৯ সালে কলেজ শাখা এমপিও ভুক্ত হয়। ১৯৯৯-২০০০ অর্থবছরে ৩০ লাখ টাকা সরকারি অনুদানে কলেজ শাখায় আধুনিক দ্বিতল ভবন নির্মাণ করা হয়। ২০১৫-২০১৬ অর্থবছরে এল সিস্টেমের দ্বিতল ভবনের ৭৫ পার্সেন্ট ভেঙ্গে উক্ত স্থানে কলেজের জন্য সরকারি অনুদানের প্রায় তিন কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় নতুন চারতালা ভবনের নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১৮ সালে নির্মাণ কাজ শেষ হয়। বর্তমানে একটি চারতলা, দুটি দ্বিতল এবং একটি একতলা বিজ্ঞান ভবনে সমৃদ্ধ অত্র প্রতিষ্ঠান।

সাম্প্রতিক তথ্য

1 2 3
Scroll to Top