লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ

" শিক্ষাই জাতির মেরুদণ্ড "

লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ

ডাকঘরঃ লাউতলী, উপজেলাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর

স্কুল স্থাপিত:- 1972 ইং, কলেজ স্থাপিত:- 1995ইং ,   

স্কুল প্রতিষ্ঠান কোডঃ 7607 ,কলেজ প্রতিষ্ঠান কোডঃ 7481    EIIN No: 103677

প্রতিষ্ঠাতা - আলহাজ্ব ডাঃ রশীদ আহমেদ

নোটিশ

আলহাজ্ব ডাঃ রশীদ আহমেদ

প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ রশীদ আহমেদ -এর জীবনী

প্রবীণ চিকিৎসক, বরেণ্য শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ রশীদ আহমেদ ২৫ জানুয়ারি ১৯২৩ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের পশ্চিম লাউতলী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আলহাজ্ব কলিমউদ্দিন পন্ডিত ও মাতা মরহুমা রাবেয়া বেগমের ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে তিনি ৬ষ্ঠ। তিনি শিক্ষাজীবনের শুরুতে ১৯৩৪ সালে পশ্চিম রূপসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষার আগে ৩ মাস মরহুম খানবাহাদুর আবিদুর রেজা চৌধুরী সাহেবের বাড়িতে থেকে ১৯৩৭ সালে চতুর্থ শ্রেণির বৃত্তি লাভ করেন। তিনি ১৯৩৮ সালে চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর জুনিয়র মাদ্রাসায় ভর্তি হয়ে ১৯৩৯ সালে ৬ষ্ঠ শ্রেণিতে বৃত্তিলাভের পর ১৯৪০ সালে কুমিল্লা জিলা স্কুলে ৭ম শ্রেণিতে ভর্তি হয়ে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৪৪ সালে ১ম বিভাগে মেট্রিক পাশ করেন। তারপর ঢাকা মেডিকেল স্কুলে এল.এম.এফ কোর্সে ভর্তি হয়ে সাফল্যের সাথে ১৯৪৯ সালে এল.এম.এফ পাশ করে ১৯৫০ সালে ঢাকা মেডিকেল স্কুলে এনাটমি বিভাগে ডেমোনস্ট্রেটর হিসেবে যোগদান করেন। এরপর ১৯৫২ সালে এক্স-রে (ডি এম আর ই) বিভাগে প্রশিক্ষণ শেষে ১৯৫৪ সালে রংপুর সদর হাসপাতালে রেডিওলজিস্ট হিসেবে সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি ১৯৬৩ সালে ঢাকা মিটফোর্ড মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। ১৯৬৭ সালে সরকারী চাকুরী থেকে অবসর গ্রহণ করে রংপুর শহরে এক্স-রে ক্লিনিক স্থাপন করে ঔষধ ও এক্স-রে ফিল্মের ব্যবসা শুরু করেন। সমগ্র উত্তরবঙ্গে তখন এটি ছিল অন্যতম একটি বেসরকারি এক্স-রে ক্লিনিক।

রাজনীতির অঙ্গনে

১৯৪২ সালে কুমিল্লা জিলা স্কুলে নবম শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় সেই স্কুলে এ আর পি ডিপো করায় ছাত্রদেরকে নবাব ফয়জুন্নেসা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবা শিফটে ক্লাস করার ব্যবস্থা করা হয়। এর ফলে নবাব ফয়জুন্নেসা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বসার অসুবিধার সৃষ্টি হয় ও জিলা স্কুলের কিছু ছাত্র তাদেরকে উত্যক্ত করে। এর প্রতিবাদে অলি আহাদের নেতৃত্বে ডাঃ রশীদ আহমেদ ও নবম শ্রেণির অন্যান্য ছাত্ররা অন্যত্র ক্লাস করার জন্য ধর্মঘট শুরু করেন। কলিকাতা শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও হেড মাস্টার ইন্দ্রভূষণ বড়ুয়াসহ সংশ্লিষ্টরা আলোচনা সাপেক্ষে তাদের দাবী পূরণ করে কুমিল্লা জেলখানার উত্তর পার্শ্বে ঠাকুরবাড়িতে জিটি স্কুলের পাশে স্কুল স্থানান্তরিত করেন।

১৯৪৬ সালে ডাঃ রশীদ আহমেদ ছাত্র সংসদ নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

একই বছর কলিকাতায় সাম্প্রদায়িক রায়ট অনুষ্ঠিত হয় । এতে অনেক লোক হতাহত হয়। এর পেক্ষিতে হিন্দু-মুসলমানের মধ্যে রায়ট হয়। পাকিস্তান মেডিকেল এ্যাম্বুলেন্স কোরের সদস্য হিসেবে ডাঃ রশীদ আহমেদ তৎকালীন চাঁদপুর মহকুমার ফরিদগঞ্জ থানার পাইকপাড়া গ্রামে এবং লক্ষীপুর জেলার চাটখিল ও দত্তপাড়া গ্রামে কলিকাতা ও বিহার প্রদেশে দাঙ্গা এলাকায় চিকিৎসা সেবা প্রদানে অংশগ্রহণ করেন।

১৯৪৮ সালে পাকিস্তানের জাতির জনক ও প্রধানমন্ত্রী কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার পল্টন ময়দানের সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে ছাত্র সমাজ যে বিক্ষোভ করেন ডাঃ রশীদ আহমেদ তাতে অংশগ্রহণ করেন। ১৯৫২ সালে নুরুল আমিন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায়“রাষ্ট্রভাষা বাংলা চাই” এ আন্দোলনেও তিনি সক্রিয় ভাবে যোগদান করেন।

১৯৬৬ সালে ডেমোক্রেটিক সিস্টেমে পূর্ব পাকিস্তান পরিষদের এম.এল.এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ডাঃ রশীদ আহমেদ রংপুর কোতওয়ালী, কাওনিয়া ও লালমনিরহাট থানা নিয়ে গঠিত রংপুর সদর এলাকা হতে প্রতিদ্বন্দিতা করেন ।

১৯৮৬ সালে উপজেলা নির্বাচন ঘোষণা করা হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হন ।

২০২৩ সালের ১২ এপ্রিল শতবর্ষী এই মহান ব্যক্তি ইহলোক ত্যাগ করেন।

সমাজসেবামূলক কর্মকান্ডঃ

১। প্রতিষ্ঠাতা ও সভাপতি লাউতলী ডাঃ রশীদ আহমেদ স্কুল ও কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর স্কুল ১৯৭২, কলেজ ১৯৯৫ প্রতিষ্ঠিত

২। আজীবন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা।

৩। সভাপতি, প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, আগারগাঁও, ঢাকা (২০০০-২০০৮)

৪। প্রতিষ্ঠাতা, লাউতলী পোস্ট অফিস (১৯৬৩)

৫। আহবায়ক, ভিসামুক্ত বিশ্ব আন্দোলন, ঢাকা।

৬। প্রেসিডেন্ট, ফ্রেন্ডস অব বাংলাদেশ, লন্ডন, ইউকে (বাংলাদেশ চ্যাপ্টার)

৭। Life Member, Bureau of Human Rights Bangladesh (BHRB)

৮। প্রতিষ্ঠাতা সভাপতি, কমলকান্দি প্রাইমারী স্কুল, ১৫ রূপসা ইউনিয়ন, ফরিদগঞ্জ, চাঁদপুর (জমিনদাতা ও আর্থিক সাহায্যকারী) (১৯৯১)

৯। প্রতিষ্ঠাতা, ঘোড়াশালা কমিউনিটি প্রাইমারী স্কুল, ১৫ রুপসা ইউনিয়ন, ফরিদগঞ্জ, চাঁদপুর (১৯৯১)

১০। ভাইস চেয়ারম্যান, বোর্ড অব গভর্ণর, বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট ।

১১। লাউতলী গ্রামে ইলেক্ট্রিসিটি আনার ব্যবস্থা করা (?)

১২ । সভাপতি, Bangladesh Student Welfare Association, ঢাকা ।

১৩। প্রতিষ্ঠাতা সভাপতি, আনসার ও ভিডিপি ক্লাব, লাউতলী, ফরিদগঞ্জ, চাঁদপুর (২১-৯-১৯৯১)

আলহাজ্ব ডাঃ রশীদ আহমেদ

Scroll to Top