সেটু কুমার বড়ুয়া
উপজেলা নির্বাহী অফিসার, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সভাপতি
ঐতিহ্যবাহী লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একটি স্বনামধন্য বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠানের ডিজিটাল অগ্রযাত্রার অংশ হিসেবে নিজস্ব ওয়েবসাইট চালু হওয়া অত্যন্ত আনন্দের সংবাদ। আমি এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই।একটি জাতির সমৃদ্ধির মূল চাবিকাঠি হলো মানসম্মত শিক্ষা। আমাদের লক্ষ্য কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম এবং আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। বর্তমান সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের যে লক্ষ্য, তা বাস্তবায়নে এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলে খুব সহজেই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য ও কার্যক্রমের আপডেট পাবেন, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।আমি অত্যন্ত গর্বিত যে, এডহক কমিটির সভাপতি হিসেবে এই প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি। প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগামীতে আরও উন্নত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।আমি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি।