অদ্য ২১/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ২ টা হতে অত্র প্রতিষ্ঠানের ২০২৪-২০২৫ সেশনের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুহুল্লাহ, জেলা শিক্ষা অফিসার, চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন, গভর্নিং বডি’র সাবেক সভাপতি ডাঃ শাহীন সুলতানা আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক জনাব মোহাম্মদ আজিজুল হক, সভায় অভিভাবক মন্ডলীর পক্ষ হতে এবং শিক্ষক মন্ডলীর পক্ষ হতেও বক্তব্য প্রদান ও মতবিনিময় করা হয়। জ্যেষ্ঠ প্রভাষক মোঃ মাহবুবুর রহমানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আফজল আলম চৌধুরী।