স্কুল/ কলেজ প্রতিষ্ঠার ইতিহাস
১৯৭২ সালে আলহাজ্ব ডাঃ রশীদ আহমেদ সাহেব আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় পশ্চিম লাউতলী প্রাথমিক বিদ্যালয় এর ঐতিহাসিক পদযাত্রা শুরু করেছিলেন। ১৯৭২ সালে মাস্টার নুরুল ইসলাম, মাস্টার সিদ্দিকুর রহমান, আব্দুর রশিদ পাটোয়ারী, মাওলানা লুৎফুর রহমান, মরহুম মোহাম্মদ ইমাম হোসেন খানসহ প্রমুখ ডাঃ রশীদ আহমেদ সাহেবের কর্মস্থল রংপুরে যোগাযোগ করে গ্রামে একটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য অনুরোধ জানান। ১৯৭২ সালের ২৩ মার্চ ডাঃ রশীদ আহমেদ তার সেজো ভাই মোহাম্মদ হোসেন সাহেব সহ গ্রামে আসেন এবং গ্রামের ওলিয়ে কামেল আলহাজ্ব কাজী ওয়ালীউল্লাহ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাঃ রশীদ আহমেদ তার বংশধরদের পক্ষ থেকে গ্রামে উচ্চ বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় ভূমি দানের ঘোষণা দেন। বিদ্যালয়টি ১৯৭৪ সালে সরকারি স্বীকৃতি লাভ করে
এবং ১৯৭৫ সালে প্রথমবার এসএসসি পরীক্ষায় ৬০% হারে ছাত্রছাত্রী কৃতকার্য হয়।এতে এলাকাবাসী আনন্দিত হয়ে প্রতিষ্ঠানের নাম “লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয়” নামকরণ করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। ১৯৮৫-১৯৮৬ অর্থবছরের সরকারি অনুদানে বিজ্ঞান ভবন নির্মিত হয়।
১৯৯২-১৯৯৫ অর্থবছরগুলোতে ডাঃ রশীদ আহমেদ নিজ অর্থায়নে বিদ্যালয়ের টিনশেড ঘরের স্থানে এল সিস্টেমে একটি দ্বিতল ভবন নির্মাণ করেন। এজন্য তিনি রংপুরের দ্বিতল বাড়ি রংপুর মেডিকেল কলেজের সামনে অবস্থিত দশটি দোকান ঘর এবং কিছু খালি জায়গা বিক্রয় করেছেন। ১৯৯৫ সালে ডাঃ রশীদ আহমেদ এলাকার বিদ্যুৎসাহিদের বিপুল উৎসহ ও ঐকান্তিক আগ্রহে বিদ্যালয়টি কলেজ শাখায় উন্নীত করেন। ১৯৯৯ সালে কলেজ শাখা এমপিও ভুক্ত হয়। ১৯৯৯-২০০০ অর্থবছরে ৩০ লাখ টাকা সরকারি অনুদানে কলেজ শাখায় আধুনিক দ্বিতল ভবন নির্মাণ করা হয়। ২০১৫-২০১৬ অর্থবছরে এল সিস্টেমের দ্বিতল ভবনের ৭৫ পার্সেন্ট ভেঙ্গে উক্ত স্থানে কলেজের জন্য সরকারি অনুদানের প্রায় তিন কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় নতুন চারতলা ভবনের নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১৮ সালে নির্মাণ কাজ শেষ হয়। বর্তমানে একটি চারতলা, দুটি দ্বিতল এবং একটি একতলা বিজ্ঞান ভবনে সমৃদ্ধ অত্র প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠাতার পরিচিতি
প্রবীণ চিকিৎসক, বরেণ্য শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ রশীদ আহমেদ ২৫ জানুয়ারি ১৯২৩ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের পশ্চিম লাউতলী গ্রামে জন্মগ্রহণ করেন।
সভাপতির বাণী
ঐতিহ্যবাহী লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একটি স্বনামধন্য বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠানের ডিজিটাল অগ্রযাত্রার অংশ হিসেবে নিজস্ব ওয়েবসাইট চালু হওয়া অত্যন্ত আনন্দের সংবাদ। আমি এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের বাণী
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর অধীনে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ। .১৯৭২ সালে সদ্য স্বাধীন দেশে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৯৫ সালে কলেজে উন্নীত করা হয় এবং
শিক্ষক / কর্মচারীর তথ্য
একাডেমিক তথ্য
ভর্তি তথ্য
ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ভৌত অবকাঠামো তথ্য
সহপাঠ কার্যক্রম
নোটিশ বোর্ড
ডাউনলোডস
- Freshers Reception – AS 2023 September 25, 2023
- ক্লাস রুটিন September 20, 2023
- সাম্প্রতিক তথ্য